শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ২ হাজার কার্ডধারীর মধ্যে শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ টাকা বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নীমতলায় এই শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে হুইপ জি কে গউছ এমপি বলেন- বিএনপির রাজনীতি সবসময়ই দেশ ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হয়। জনগণের আশা-আকাঙ্খা পূরণ এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে, যা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা কৃষি, পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করা হয়েছে। খুব শিগগিরই কৃষি কার্ড প্রদান কার্যক্রমও শুরু হবে। এর মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা, প্রণোদনা ও সরকারি সুবিধা আরও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
হুইপ জি কে গউছ এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকারের প্রতিশ্রুত প্রতিটি উন্নয়নমূলক কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং এর সুফল দেশের সাধারণ মানুষ ভোগ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com