রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সেড ও ক্যান্টিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সেড ও ক্যান্টিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জের জেলা প্রাশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বুধবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উক্ত প্রকল্পের ঠিকাদার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন প্রমুখ।
উল্লেখ্য, ৫ লাখ ২৪ হাজার ৩ শত টাকা ব্যয়ে উপজলা পরিষদের শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অভিভাবক সেড ও ক্যান্টিন নির্মাণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com