শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মেয়র জিকে গউছের উদ্যোগে একদিনে যশেরআব্দা এলাকার রাস্তায় চলাচলের উপযোগী

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের যশেরআব্দা এলাকার রাস্তায় তাৎক্ষনিক বালু ভরাটের মাধ্যমে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। রবিবার বেলা সাড়ে ১১ টায় তিনি যশেরআব্দা এলাকা পরিদর্শনকালে একদিনের মধ্যে কাজ শুরু করে রাস্তা জনগনের চলাচলের উপযোগী করার ঘোষনা দেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ যশেরআব্দা এলাকাবাসীর অনুরোধে ওই এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষনে যান। এ সময় এলাকার বিপুল সংখ্যক জনগন জড়ো হয়ে মেয়রের সাথে সার্বিক পরিস্থিত নিয়ে আলোচনা করেন। যশেরআব্দা রাস্তার দুরবস্থার কারনে এলাকাবাসীর ভোগান্তির কথাও তারা বর্ণনা করেন। মেয়র ওই রাস্তা পরিচ্ছন্ন করা এবং বালু-ভরাট করে জনগনের উপযোগী করে তোলতে তাৎক্ষনিক সিদ্ধান্ত নেন। একদিনের মধ্যে ওই রাস্তায় বালু-ভরাটের কাজ শুরু করার জন্য তিনি প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। মেয়র বলেন পৌরসভার কর্মকান্ডে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি জনগনের দুর্দশা নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি মোহনপুর এলাকায়ও রাস্তার উন্নয়ন করে জনগনের চলাচলের উপযোগী করে দিয়েছি। তিনি বলেন পৌরসভার নিয়মিত উন্নয়নকাজ ছাড়াও যেখানেই পৌরবাসী ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সেখানেই তাদের কষ্ট দুর করার জন্য উদ্যোগ নিয়ে আসছি। এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, পিয়ারা বেগম, অর্পনা পাল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সকাল সাড়ে ১০ টায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ রাজনগর আরসিসি রাস্তা ঢালাই কাজ পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভায় বাস্তাবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় এ রাস্তার উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউজিপ-৩ এর মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মোঃ মোজাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী নিরূপম দেবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com