স্টাফ রিপোর্টর ॥ বানিয়াচং উপজেলার আলম বাজারে শ্রমিক কমিটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ জেলা শ্রমিক কমিটির সভাপতির, সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। মো: আবুল কাশেম কে আহবায়ক, রুবেল মিয়া কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলমগীর মিয়া, মারাজ মিয়া, ছাদির মিয়া, নজরুল মিয়া, ধন মিয়া, রহমত আলী, মহসিন মিয়া, আনার কাজী, আজিজুল ইসলাম, সোহেল মিয়া,প্রমুখ। নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয়েছে। উক্ত কমিটি গঠনে জেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ও শ্রমিক কমিটিকে সুসংগঠিত ও জন কল্যানের সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করার আহবান জানান।