শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট ॥ জরিমানা-কারাদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামুন আহমেদ রিমন (২০), পিতা-সমসু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আলমগীর, পিতা-ফিরোজ মিয়া, নেত্রকোনাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও মাধবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে সরকারি সম্পদ, পরিবেশ ও স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com