স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে পুলিশের হস্তক্ষেপে অল্পের জন্য দুইটি গ্রাম ভয়ানক সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। জানা যায়, তুচ্ছ ঘটনায় আনোয়ারপুর ও রাজনগরের দুইদল যুবকের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা গতকাল শুক্রবার বিকালে আনোয়ারপুর বাইপাস পয়েন্টে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।