শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন সার ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের গুদামে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যায় হাশেম। গত বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন ডিলার পয়েন্টে সাধারণ কৃষকরা নিয়মিত ও ন্যায্য মূল্যে সার ও বীজ পাচ্ছেন কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। পাশাপাশি বিক্রির সময় যথাযথভাবে ক্যাশ মেমো প্রদান ও তা সংরক্ষণ করা হচ্ছে কি না এবং স্টক ও বিক্রয় রেজিস্টার নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না এসব বিষয়ও খতিয়ে দেখা হয়। কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তি ছাড়াই ন্যায্য মূল্যে সার সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে বিক্রয়কেন্দ্রের মালিক ও ডিলারদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান চলাকালে নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোডের ‘আলী স্টোর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মজুত রেজিস্টারে উল্লেখিত সারের পরিমাণের সঙ্গে গুদামে থাকা সারের পরিমাণের অমিল পাওয়া যায়। এ অনিয়মের দায়ে ‘সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬’-এর ১২(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যায় হাশেম ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থে সার বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট তৈরি রোধে ডিলার পয়েন্টগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। তারা আরও বলেন, কোনো ডিলার বা খুচরা বিক্রেতা কৃষকদের হয়রানি করলে, অতিরিক্ত দামে সার বিক্রি করলে কিংবা মজুত ও বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com