স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। সংবাদ পত্রে প্রেরীত পৃথক শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্বা ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে জাতী একজন বীর সন্তানকে হারালো। গোলাম মোস্তফা রফিক ছিলেন একজন সজ্জন ও সামাজিক ব্যাক্তিত্ব এবং একজন রাজনীতিবীদ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।