শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লাখাইয়ে আগুনে পুড়ে তিন দোকানের ক্ষতি ৪ লাখ টাকা

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালর শুক্রবার (২৮ আগস্ট) রাত ১টার দিকে লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের নয়াবাড়ীপুল সংলগ্ন আলমগীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে মো. আল আমিনের ফার্মেসি, আসাব আলীর চায়ের দোকান ও রফিক মিয়ার ট্রেইলার্সের দোকান পুড়ে যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় রাত সাড়ে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com