রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি

পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি মো. রিপন মিয়া ওরফে ইমন (৩০) গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) হবিগঞ্জ সদর থানা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিপন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিপন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com