শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর, মল্লিকপুর, মানিকপুর, ফতেপুর চার গ্রামবাসীর শত বছরের কবরস্থানের জায়গায় গাউড ওয়াল তৈরী করে দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। কবর স্থানের ভূমি রক্ষায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ৪ গ্রামবাসীর পক্ষে এ অভিযোগটি দায়ের করেন বোরহানপুর গ্রামের মাহের হোসেন মাজু। এতে অভিযুক্ত করা হয়েছে, বোরহানপুর গ্রামের খালেদুর রহমান, ফয়জুর রহমান, তায়েফ মিয়া, তারেক মিয়াকে।
স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, নবীগঞ্জ উপজেলার মানিকপুর মৌজার এসএ জেএল নং-এসএ ৪৯. আরএস জেএল-৪৬ এসএ খতিয়ান নং-৩৭০, আরএস খতিয়ান নং-১৯. এসএ দাগ নং-৯৬. আরএস দাগ নং-১০৩.৬৪২ মোয়াজী ৩৬.৩৪ একর ভুমি। উক্ত ভূমিতে শত বছর ধরে বুরহানপুর, মল্লিকপুর, মানিকপুর, ফতেপুর গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। কবর স্থানের পাশেই ভূমিতে পুকুর খনন করা হয়। পুকুরে মৃত ব্যক্তিদের জানাজার নামাজের পূর্বে ওজু করেন। কিন্তু ৪ গ্রামের এজমালী ঐতিহাসিক কবর স্থানটি যুক্তরাজ্য প্রবাসী জাকির মিয়া, খালেদুর রহমান, ফয়জুর রহমান, তায়েফ মিয়া, তারেক মিয়া, গং দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছেন। চার গ্রামবাসীরা বাধা দিলেও তারা কোন ধরণের বাধা আপত্তি মানছেন না। তারা গোপনে তফসিল বর্ণিত ভূমির রেকর্ড তাদের নামে করেন। কিন্তু ভূমিটি রক্ষার জন্য ৪ গ্রামবাসীর পক্ষে রাহেল মিয়া বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নং-১৭৩/২০২৫ (নবী)। মামলাটির রায় গ্রামবাসীর পক্ষে আসে। পরবর্তীতে এ নিয়ে উত্তেজনা দেখা দিলে আদালত থেকে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে যুক্তরাজ্য প্রবাসী জাকির মিয়ার নেতৃত্বে খালেদুর গং জোর পূর্বক ভাবে ভূমিতে দেয়ালের বাউন্ডারী দিতে গেলে গ্রামবাসী বাধা দেন। কিন্তু তারা বাধা না মেনে গ্রামবাসীকে বাউন্ডারী দেওয়ার হুমকি প্রদান করেন। এ প্রেক্ষিতে ২০২৬ সালের ১৪ জানুয়ারি ৪ গ্রামবাসীর পক্ষ থেকে মাহের হোসেন মাজু বাদী হয়ে জায়গার রেকর্ড সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। এ দিকে গত ২৭ আগস্ট দুপুরে অভিযুক্তরা পূর্ণরায় ভূমিটি নিজেদের দখলে নেওয়ার জোর পূর্বক ভাবে দেয়ালের বাউন্ডারী তৈরী চেষ্টা করেন। এতে গ্রামবাসীরা বাধা প্রদান করেন। কিন্তু অভিযুক্তরা বাধা না মেনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক কবরস্থানের ভূমিটিতে রাতের আধারেও বাউন্ডারী নির্মাণ করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ৪ গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভূমিটি রক্ষার জন্য নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাহের হোসেন মাজু। তিনি বলেন-রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আধারে শত বছরের ঐতিহ্যবাহী কবর স্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন খালেদুর গং। এ ব্যাপারে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এলাকার পরিস্থিতি শান্ত ও কবরস্থানে ভূমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com