শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

উপজেলা চেয়ারম্যান বশিরসহ ১৩ বিএনপি নেতার জামিন

  • আপডেট টাইম সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ এসল্ট মামলায় বানিয়াচংয়ের উপজেলা চেয়ারম্যান বশিরসহ বিএনপির ১৩ নেতার জামিন মঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহান। আদালতে হাজির হলে শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। জামিন প্রাপ্ত নেতৃবৃন্দ হলেন, বানিয়াচং বিএনপির আহবায়ক মজিবুল হোসেন মারুফ, ২নং ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা- ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক খালেদ মিয়া, ফরহাদ হোসেন বকুল প্রমূখ। মোকদ্দমার সূত্রে প্রকাশ, গত ৮ ফেব্র“য়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা বশিরের নেতৃত্বে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই বাবুল সিংহ উল্লেখিত বিএনপি নেতাগনসহ বিএনপির ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০/২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করে। পরববর্তীতে উল্লেখিতরাসহ মোট ১৪ জন বিএনপি নেতা মহামান্য হাই কোর্টে হাজির হয়ে গত ১৮ ফেব্র“য়ারী ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com