শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রবীন রাজনৈতিকবিদ এবং বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার মিয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় শহরের রুদ্র গ্রাম রোডস্থ তার বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন। আজ রবিবার সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ ওসমানী রোডস্থ নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। তার মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমান। এদিকে আওয়ামীলীগ নেতা আনোয়ার মিয়ার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলঅ আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আওয়ামীলীগ নেতা এটিএম সালাম গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com