শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বাহুবলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভা কক্ষে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার স্নিগ্ধা জ্যোতি চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নজির হোসেন, উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, ব্যবসায়ি হাজী মোঃ আবিদ আলী, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, এসআই সেলিম আহমেদ, এসএসআই সোহেল শাহ, গোপাল কৈরী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, খাদ্যের ভেজাল দূর করতে হলে আগে মনের ভেজাল দূর করতে হবে। কোনভাবেই মনে ভেজাল রেখে খাদ্যে ভেজাল দূর করা সম্ভব হবে না। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ খাদ্যের জন্য কাজ করি। সকল প্রকার খাদ্যে ভেজাল মিশ্রিত না করার জন্য বাজারের সকল ছোট বড় ব্যবসায়িদের উৎসাহিত করি। এতে আপনি আমি সবাই উপকৃত হব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com