শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শায়েস্তাগঞ্জের দুই ইউনিয়নে চেযারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীর জয় জয়কার ॥ নুরপুরে মুখলিছ, ব্রাক্ষণডোরায় জজ মিয়া নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৭০২ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়-জয়কার হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেসরকারী ভাবে দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম।
বিজয়ীরা হলেন-নুরপুর ইউনিয়নে মোঃ মুখলিছ মিয়া ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে আদিল হোসেন জজ মিয়া। সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরপুর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী মুখলিছ মিয়া পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীয়ত আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট।
ব্রাহ্মণডোরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া পেয়েছে ৩ হাজার ৩৬৭ ভোট। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম রানু (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬১০ ভোট। সরজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রায় সবকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দু’একটি কেন্দ্রে জাল ভোটের কথা উঠলেও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তাছাড়া দুইটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। শান্তিপুর্ণ ভোট গ্রহণে প্রশাসন ছিল তৎপর।
আওয়ামীলীগ মনোনিত দুই ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া ও হোসাইন মোঃ আদিল জজ মিয়া বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রদান করেছেন বলেই বিজয়ী হয়েছি। এ বিজয় উন্নয়নের ও জনগণের এবং আওয়ামী লীগের জয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com