শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

ডাঃ জীবনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সুজাতপুরে বিএনপির প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বানিয়াচঙ্গ উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দাল চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ আল নাছের এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ জালাল উদ্দিন (মলাই), মোঃ নুর আলম, মোঃ তকদির শিকদার, আব্দুর রশিদ শিকদার, মোঃ হেলাল উদ্দিন খান, মোঃ মন্টু মিয়া চৌধুরী, মোঃ ছাব্বির মিয়া, মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মোঃ নোয়াব হোসেন, আব্দুল্লাহ বুট্টু, মোঃ জাহাঙ্গীর শিকদার, রিংকু দাস, মোঃ রিপন মিয়া, মোঃ বাপ্পী মিয়া, মোঃ মসু মিয়া, মরণ রায় প্রমূখ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রতিবাদ সভার সভাপতি আব্দাল চৌধুরী তার বক্তব্যে বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার গণমানুষের নেতা ডাঃ জীবনের বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে সরকার ভিত্তিহীন মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় গণমানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com