শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাহুবলে পল্লী বিদ্যুতের নির্মাণাধীন সাব-স্টেশনে দুর্বৃত্তের হানা ॥ ৫ শ্রমিককে মারধর করে সর্বস্ব লুট

  • আপডেট টাইম শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পল্লী বিদ্যুতের নির্মাণাধীন সাব-স্টেশনে একদল দুর্বৃত্ত হানা দিয়ে শ্রমিকদের মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে। এসময় দুবৃৃত্তদের হামলায় ৫ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহুবল সদর থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে মুগকান্দি গ্রামের সন্নিকটে নির্মাণাধীন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে এ ঘটনাটি ঘটেছে। আহত শ্রমিকরা হলেন-ভোলা জেলা সদরের শ্যামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র মিজানুর রহমান (৪৫), লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চড়বাড়িয়া গ্রামের উসমান বেপারীর পুত্র শরিয়ত আলী (৩৬), নোয়াখালী জেলার কবিরবাদ উপজেলার মধ্যসুন্দরপুর গ্রামের কালা মিয়ার পুত্র রমজান মিয়া (২০) ও বাহুবল উপজেলার রাঘবপুর গ্রামের মৃত আকল আলীর পুত্র পাহারাদার মোঃ ইউনুছ আলী (৫৫)।
আক্রান্ত শ্রমিক মিজানুর রহমান জানান, রাত প্রায় ২টার দিকে তারা কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ১৫/১৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত হানা দেয়। এ সময় দুবৃৃত্তরা শ্রমিকদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে এবং সবার মোবাইল ফোন ও অর্থকড়ি লুট করে নিয়ে পালিয়ে যায়। মিজানুর রহমান দাবি করেন এ সময় তার নিজের সাথে থাকা নগদ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুটপাট করে দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন এসে হাত ও মুখের বাঁধন খোলে তাদের উদ্ধার করে।
খবর পেয়ে রাতেই বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের বাহুবল হাসপাতালে প্রেরণ করে। পরে আহতদের মধ্যে শরিয়ত আলী ও রমজান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী বলেন, নির্মাণাধীন সাব-স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। তবে সেটি ডাকাতি না স্থানীয় কোন বিরোধের জের, এ বিষয়ে তদন্ত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com