শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে খান্দুরা দরবার শরীফের আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বোমা মেরে ও মানুষ হত্যা করে ইসলাম  কায়েম করা যায় না। ইসলাম শান্তির ধর্ম। জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড যারা করে তারা  ইসলামের শত্র“। ধর্মকে পুজি করে যারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। বুধবার রাতে মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন বক্তারা এ কথা বলেন।
খান্দুরা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আন্তর্জাতিক সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। এছাড়া খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, মাওলানা শায়েখ নুরুল ইসলাম ফারুকী ও মাওলানা মুফতি ফজলুর রহমান, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদি মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজভি বক্তব্য রাখেন। ইসলামী সভায় হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মনবাড়িয়া, কিশোরগঞ্জসহ আশপাশের কমপক্ষে ২৫ হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com