শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

তুচ্ছ ঘটনা নিয়ে রসুলগঞ্জ বাজার রণক্ষেত্র ॥ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে সিএনজি শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অনন্ত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং বাকীদের নবীগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, রবিবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে বাস পরিবহনের ছেগার আলীপুর গ্রামের মৃত লোদন মিয়ার ছেলে ছালিক মিয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে সিএনজি চালক মোঃ সেলু মিয়ার বাদানুবাদ হয়। এ ঘটনায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসা করেন দেন। কিন্তু ছেগার ছালিক মিয়া তার আত্মীয় স্বজনসহ লোকজন নিয়ে সিএনজি ষ্টেশনে এসে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রসুলগঞ্জ বাজার মসজিদ মাইকে আলীপুর গ্রামের লোকজন ঘোষনা দেন তিমিরপুর গ্রামের লোকজন বাজারে লুটপাট শুরু করছে। যার যা কিছু আছে তা নিয়ে এগিয়ে এসো। এই গুজবের ঘোষনার পর পরই আলীপুর গ্রামের লোকজন লাটিসোটা নিয়ে জারা সুপার মার্কেটে হামলায় চালায়। ওই মার্কেটের মালিক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা পারভেজসহ বেশ কিছু ব্যবসায়ী গুরুতর আহত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে ইট পাটকেল, লাটি, জিআর পাইপ ব্যবহার করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে মটর সাইকেল, সিএনজি, বাস সহ বেশ কিছু দোকান পাট ভাংচুর করা হয়। সংঘর্ষে গুরুতর আহত মার্কেট ব্যবসায়ী রুবেল মিয়া (২৮), ফারুক মিয়া (৩২) ও আল আমীন (৩০)’কে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন সাইদুর রহমান (২৮), শামাল মিয়া (৩৫), ছাদিক (২২), তাকিব (২৭), মতিউর (৩০), আবুল কালাম (৩৫), সাইদুল হক (২৫), আবুল হোসেন (১৭), মুক্তার মিয়া (২৪), মোফাজ্জল (২৩),  রাজু (২০), রাসেল(২০)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এদিকে জারা সুপার মার্কেট মালিক জমরু মিয়ার ছেলে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা পারভেজ মিয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনার কথা নয়। প্রকৃত বিষয় হলো আলীপুর গ্রামের ছালিক, খালিক মিয়াসহ কয়েকজন লোকের সাথে আমাদের পারিবারিক ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সংঘর্ষ ও হামলার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com