রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আলমপুরে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশত ॥ আটক ১২

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ও হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামে টাকা পাওনা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় ১২ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই গ্রামের মহিদ মিয়ার সাথে মর্তুজ আলীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মুহিদ, নুরুজ মিয়া, সোহেল, আনু মিয়া, মাসুক মিয়া, জালাল মিয়া, মোতালিব, রাসেল, হারুন, তুহিন, জামাল, উজ্জল, আম্বর আলী, তাহের ও এবাদুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের ঘটনায় বানিয়াচং থানার পরিদর্শক তদন্ত জিয়াউল হক ও এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে হবিগঞ্জ শহর থেকে ১৭ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের যাচাই বাচাই এর কাজ চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com