শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

ক্রীড়া সংস্থার বিদায় অনুষ্ঠানে জেলা প্রশাসক হবিগঞ্জ সবসময় আমার হৃদয়ে থাকবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, চাকুরী জীবনে আমি হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয়েছে। তবে ক্রীড়াঙ্গন নিয়ে আমার আলাদা দৃষ্টি ছিল। এখানে কাজ করতে গিয়ে সকলের সহযোগিতা পেয়েছি। কর্মজীবনে যেখানেই থাকি, হবিগঞ্জের কোনও কাজে লাগলে অবশ্যই সহযোগিতা করব। হবিগঞ্জ সবসময় আমার হৃদয়ে থাকবে।
গতকাল রাতে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিদায় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এমরান হোসেনের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম। বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শড়খ শুভ্র রায়, মঈনুদ্দিন তালুকদার সাচ্ছু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন ও হুমায়ুন কবীর সাহেদ। পরে বিদায়ী অতিথিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com