রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জের পুর্ব জাহিদপুর বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুর্ব জাহিদপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে অন্তত শতাধিক পরিবারের মধ্যে গতকাল মঙ্গঁলবার বিকেলে গ্রামের বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সুইচ টিপে বিদ্যুতের উদ্বোধন করেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। মবু মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শফিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুল বারী, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান চুনু, ব্যবসায়ী দিলাওর হোসেন। প্রধান অতিথির বক্তেব্যে মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, অবহেলিত ও অন্ধকার গ্রাম জাহিদুপুরকে আজ আলোকিত করা হল। স্বাধীনতার ৪৫ বছর পর এই গ্রামে বিদ্যুত দেয়ার কথা ছিলো না। আরো অনেক আগেই সেটা করার কথা ছিলো। গ্রামের মধ্যে সরকারী কোন শিক্ষা প্রতিষ্টান কিংবা রাস্তাঘাট নেই সত্যিই খুব দুঃখজনক। আমি আশা করি অচিরেই গ্রামের রাস্তাটি ইটসলিং করে দেব এবং একটি সরকারী প্রাইমারি বিদ্যালয় প্রতিষ্টার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com