শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার শ্রমিক সংগঠনকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার শ্রমিক সংগঠনকে সম্মাননা প্রদান করেছে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকা কর্তৃপক্ষ। পত্রিকাটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে গত ২৪ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
পত্রিকার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুরাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার।
আলোচনা শেষে পত্রিকার সার্কুলেশনে অগ্রণী ভূমিকা রাখায় হবিগঞ্জ জেলা হকার সংগঠনকে সম্মাননা দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোঃ কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ ক্রেষ্ট গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুন নুর ও মোঃ শাহীন মিয়া, যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, কোষাধ্যক্ষ আল আমিন, সাংগঠনিক আফজল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com