শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মহাসড়কের নসরতপুরে ট্রাক্টর চাপায় মাইক্রোবাসের ১৫ জন যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৮১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর এলাকায় অবৈধ ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে। এতে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আহত সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা উপজেলার জিঙ্গাবাজার (কাজীপাড়া) এলাকার বাসিন্দা একই পরিবারের কয়েকজন গত বুধবার সিলেটের হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করতে আসেন। বৃহস্পতিবার মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিতস্থানে পৌছলে দ্রুতগামী অবৈধ ট্রাক্টরের সাথে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৪-০৭৫৭) এর সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি উল্টে পার্শ্ববর্তী রেল লাইনে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ওই গ্রামের জহিরুল ইসলাম (৩০), তার স্ত্রী সোনিয়া (২০), পুত্র জুনাইদ (৫), নাসরিন (৩০), সোহান (৫), রুহান (৪), রবিন (৬), কালু মিয়া (৩০) ও মাইক্রোচালক আহাদ (৩০) আহত হয়।
আহতরা সড়কের পাশে পড়ে থাকলে অন্ধকারে একদল দুর্বৃত্ত তাদের টাকা পয়সাসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাক্টরটি জনতা আটক করলেও এর চালক পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ হাইওয়ে থানার কতিপয় পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে চলছে নিষিদ্ধ ট্রাক্টরসহ অন্যান্য নিষিদ্ধ যানবাহন। ফলে প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে জনতা অবরোধ প্রত্যাহার করে।
এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক্টর চালককে ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com