শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে আওয়ামীলীগে নেতা সাইদুলের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবাসীয় মোঃ সাইদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের শেষে চুনারুঘাট পৌরসভার শাহী ঈদগা মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, চুনারুঘাট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট ব্যাক্স সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, বিশিষ্ট মুরুব্বী ছুরুক আলী মীর, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহাম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান রজব আলী, যুগ্ম-সম্পাদক আনোয়ার আলী, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খান, মিরাশী ইউপি আওয়ামলীগের সেক্রেটারী আবদুস ছামাদ আজাদ, উপজেলা ছাত্রলীগরে সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারী সাইফুল আলম রুবেল, জেলা তরুনলীগের যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী, সাংবাদিক খন্দকার আলাউদ্দিনসহ উপজেলার সর্বস্থরের জনসাধারণ।
উল্লেখ্য, শুক্রবার রাত ১২টায় উপজেলার সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম পৌর শহরের উত্তর বাজারের নিজ বাস ভবনে ইন্তেকাল করনে। ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় (৬০) বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য অত্মীয় স্বজন রেখে গেছেন। সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com