শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বৃদ্ধির প্রতিবাদে জাসদ বাসদ ও সিপিবি’র পরামর্শ সভা

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বৃদ্ধির প্রতিবাদে জেলা জাসদ-বাসদ ও সিপিবি’র যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধায় জেলা জাসদ কার্যালয়ে জেলা জাসদের সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, বাসদ নেতা কমরেড হুমায়ুন খান, জেলা জাসদের যুগ্ম সম্পাদক শাকিল মোহাম্মদ, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, জেলা জাসদের দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার জাহান লিটন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, পৌরসভার পক্ষ থেকে হোল্ডিং ট্যাক্স ও পানির বিল অন্যায়ভাবে বাড়িয়ে দিয়ে জনজীবনে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। তাই পৌরসভার এ হোল্ডিং ট্যাক্স ও পানির বিল বৃদ্ধির বিরুদ্ধে পৌরবাসীকে নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন পরিচালনা করতে হবে। এই আন্দোলনে হবিগঞ্জের সচেতন জনতার অংশগ্রহণ কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com