রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে বাড়ীগাওঁ ফয়জে মদীনা মাদ্রাসায় হিফজ শাখা চালু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৪৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে বাড়ীগাওঁ ফয়জে মদীনা মাদ্রাসায় হিফজ শাখার খোলা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে উক্ত মাদ্রাসায় হিফজ শাখা খোলা হয়। ২০০৩ সাল থেকে যাত্রা শুরু করে অত্যান্ত সুনামের সহিত মাদ্র্রাসা শিক্ষা পরিচালিত হচ্ছে। মাদ্রাসায় আবাসাকি/অনাবাসিক মিলিয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় শতাধিক রয়েছেন। ইদানিং ওই মাদ্রাসায় হিফজ শাখা চালু হওয়ায় এলাকার গরীব ও অসহায় ছাত্রদের পবিত্র কুরআন হিফজ করার পথ সুগম হয়েছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বাড়ীগাঁও গ্রামবাসী তথা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ইদানিং একটি প্রভাবশালী মহল মাদ্রাসা শিক্ষার বিরোধীতা করে নানা পায়তারা শুরু করছে। মাদ্রাসা সন্নিকটে সরকারী কবর স্থানের উপর বসত ঘর নির্মাণ করে মাদ্রাসা শিক্ষার বিরোধীতা শুরু করে। বাড়ীগাঁও গ্রামের হাজী সামসুল ইসলাম জানান, মাদ্রাসাটি এলাকাবাসীর সহযোগিতা ও মতামতের ভিত্তিতে অত্যান্ত সুনামের সহিত পরিচালিত হচ্ছে। একই গ্রামের মোস্তফা মিয়া, ফারুক মিয়া, আব্দুল আজিজ, আব্দুল হক, আবদুল আহাদ, আব্দুল হামিদ, রুমান মিয়া, তাজুল ইসলামও একই কথা বলেন। স্থানীয় ইউ/পি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া জানান, এটি একটি সুপরিচিত মাদ্রাসা। বিভিন্ন সময় সরকার প্রদত্ত্ব সাহয্য সহযোগিতা মাদ্রাসায় প্রদান করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com