শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

কাজিহাটা গ্রামে গৃহবধূর উপর দেবরের এসিড নিক্ষেপ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামে দেবরের এসিড নিক্ষেপে লিলবানু (৩০) নামের এক গৃহবধুর শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লিলবানু ওই গ্রামের আমান উল্লার স্ত্রী। তার স্বামী আমান উল্লা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় ও জমিজমা নিয়ে তার ছোট ভাই মর্তুজ আলী (৩২) এর সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তাদের মাঝে একাধিকার বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই সময় তার স্ত্রী লিলবানু বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে মর্তুজ আলী, মিলন মিয়া তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে লিলবানুর শরীর ঝলসে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। লিলবানুর স্বজনদের দাবি তাকে এসিড ছুড়ে মারা হয়েছে। এ ব্যাপারে ডাঃ গাজী আব্দুল্লাহ কায়সার জানান, এসিড না ক্যামিকেল, তা বলা যাচ্ছে না। ভিকটিমের স্বজনদের কথামতো ভর্তি খাতায় এসিড লেখা হয়েছে। আপাতত চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com