বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

ইইউ রেফারেন্ডাম বিতর্কে যুক্ত হলেন স্কটিশ বাংলাদেশী কমিউনিটি এডিনবরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

এডিনবরা প্রতিনিধি ॥ আগামী ২৩ জুন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ইইউ রেফারেন্ডাম। ব্রিটেনের সর্বত্রই এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। লিভ ও রিমেইন নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত। অধীর আগ্রহ নিয়ে অনেকেই অপেক্ষা করছেন আগামী বৃহস্পতিবারের। ব্রিটেন পৃথক হয়ে গেলে কি হতে পারে ? লিভ ও রিমেইন, উভয় পক্ষই যে যার মত করে লাভ-তির বিবরন দিয়ে যাচ্ছেন মেইনস্ট্রিম মিডিয়ায়। বরাবরের মত রাজনীতিবিদ দের এসব কথায় আশ্বস্থ হহে পারছেন না জনসাধারন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রি মুভমেন্ট, ইমিগ্রেশন, ব্যাবসা ও অর্থনীতি। ইউ রেফারেন্ডাম বিতর্কে এবার যুক্ত হল 3স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি। গত সোমবার অপরাহ্নে কাউন্সিল অব বাংলাদেশীজ ইন স্কটল্যান্ড (সিবিএস) এবং এডিনবরা এন্ড লোদিয়ান রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিল (এলরেক) এর যৌথ উদ্যোগে অনুষ্টিত হয় এক আলোচনা সভা।
5এডিনবরাস্থ ব্রিটানিয়া স্পাইস রেষ্টুরেন্টে এলরেক এর চেয়ারম্যান ফয়ছল চৌধুরী এমবিই এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএস এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোদিয়ান অঞ্চলের এম.ই.পি ডেভিড মার্টিন, লোদিয়ানের রিজিওনাল এম.এস.পি মাইল্স ব্রিগস এবং এলরেক এর প্রেসিডেন্ট প্রফেসর স্যার জেফ্রি পালমার ওবিই।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন স্কটল্যান্ড এর সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সোশ্যাল ও কালচারাল এসোসিয়েশন স্কটল্যান্ড এর প্রেসিডেন্ট নাসির আহমদ রনি, চ্যানেল আই বিশেষ প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির, এস.এন.পি বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট আ.স.ম মিরন, এসএনপি ইস্ট এডিনবরা সেক্রেটারী খাইরুন শাহ, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশী এর আহমদ আলী জুবু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, জেপি অনুষ্টানে আগতদের ধন্যবাদ জানান। আগামী ২৩ জুন অনুষ্টিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকল বাংলাদেশী কমিউনিটির সদস্যদের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com