শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লন্ডনে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৫২৫ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েফেয়ার কাউন্সিল ইউকে এর ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। পূর্ব লন্ডনের কমার্শিয়াল ষ্ট্রীটে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান। সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্রন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ। প্রথমেই রমজানের তাৎপর্য ও এর ফজিলত সম্পর্কে বয়ান করেন ব্রিকলেন জামে Oliমসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনছব আলী জেপি, সহ-সভাপতি মির্জা আসাব বেগ, ইছবা উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জিএসসি নেতা ও হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সভাপতি এম এ আজিজ, আব্দুল Oli (2)গফুর, জসিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, গোলাম আজম তালুকদার, গিয়াস উদ্দিন, ড. রোয়াব উদ্দিন, ড. মুজিবুর রহমান, মাওলানা রফিক উদ্দিন আহমেদ, কবি দেওয়ান হাবিব চৌধুরী, জালাল আহমেদ, এ রহমান অলি, ইমরুল হোসাইন, শিহাবুজ্জামান কামাল, সুনামগঞ্জ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সদস্য ফারুক মিয়া, সৈয়দ এম করিম, সাকির আহমেদ, মুরাদ আহমেদ, জাকির হোসেন কয়েছ, কলা মিয়া, আমির আলী, শাওন মিয়া প্রমুখ।
সভা শেষে সংগঠন এর শুরু থেকে যারা জড়িত ছিলেন এবং যারা মৃত্যু বরন করেছেন এবং সারা মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। উক্ত সেহরী মাহফিলে বিপুল সংখ্যক বৃহত্তর সিলেটবাসী অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com