শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সাদা মনের মানুষ মরহুম কাওছার আলীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সাদা মনের মানুষ ও আধ্যাত্বিক সাধক মরহুম হাজী মোঃ কাওছার আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ৩টায় মরহুমের নিজ গ্রাম দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর দরগা বাড়িতে তার নামাযে জানাযা অনুষ্টিত হয়। নামাজে জানাযায় অংশ গ্রহন করেন বিপুল সংখ্যক ভক্ত অনুসারী, আত্বীয় স্বজন সহ সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষকসহ এলাকার বিশিষ্টজনরা অংশ নেন। নামাজে জানাযা শেষে মরহুমের শেষ ইচ্ছানুযায়ী তার এবাদত খানায় দাফন করা হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত মোঃ মাওঃ আব্দুল মন্নানের পুত্র হাজী কাওছার পাগলা গত বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে সিলেট ওসামনী মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। তিনি এলাকায় সাদা মনের মানুষ ও আধ্যাত্বিক সাদক হিসাবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, শাহ নেওয়াজ গাজী মিলাদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমদ, হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের মেম্বার মোঃ আনা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com