শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জের তাহিরপুর আল-আকসা স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের তাহিরপুর মাদ্রাসা পয়েন্ট বাজারস্থ আল্-আকসা স্কুল এন্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। গত শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও পুস্পতবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক  ছাত্র/ছাত্রীদের নাট্য অনুষ্ঠান। এ উপলক্ষ্যে বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব হাবিবুর রহমান, সাংবাদিক এম মুজিবুর রহমান ও শিক্ষক জাহেদ মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কুর্শি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও হবিগঞ্জ ইউনিটি ইউকে’র সহ-সভাপতি আব্দুল মুকিত, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ইউনিটি ইউকের সাধারণ সম্পাদক মির্জা তছনু বেগ, শিক্ষানুরাগী এখলাছুর রহমান (আখল মিয়া), যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান বেলায়েত, ইউপি সদস্য মোঃ ফারছু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সাদেক আহমদ সাহান, আব্দুল বশির বাচ্চু, ইউপি সদস্য আকাব মিয়া, আব্দুল্লাহ্ আল্ মাছুম। এতে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল আলীম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ সজলু মিয়া, জাকির হোসেন, কফিল উদ্দীন, শিক্ষানুরাগী ও কুর্শি ইউনিযন যুবলীগের আহবায়ক নেছার আহমদ (জগলু), উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জু দেব, মোঃ আজাদ মিয়া, তফু মিয়া, হিফজুর রহমান লিটন, মোঃ আব্দুল মালিক, মোঃ হাদিছ মিয়া, কাওছার কবির, তোফায়েল আহমদ সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com