শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জের নুরগাঁও কামারগাঁও মাদরাসায় সংবর্ধনা অনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার নুরগাঁও কামারগাঁও জামিয়া ইসলামিয়া রুহুল উলুম মাদরাসার উদ্যোগে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, শ্রীরামসী গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কমর উদ্দিন ও দানবীর আলহাজ্ব রৌশন আলী পাঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার  সন্ধ্যায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার মুহতামিম মাওঃ শায়খ হোসাইন আহমদ নুরীর সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ আব্দুল্লাহ নুরীর  পরিচালনায় এতে প্রধান অতিথি  ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এতে বক্তব্য রাখেন দীঘলবাক ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, মানবাধিকারকর্মী শামীম আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী দিলওয়ার হোসেন চৌধুরী, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আমেরিকা প্রবাসী মনির হোসেন চৌধুরী, এহিয়া আহমদ চৌধুরী প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাসুম বিল্লাহ, ইসলামী সংগীত পরিবেশন করেন নুরী শিল্পী গোষ্ঠির সদস্য দিলোয়ার হোসাইন। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওঃ শায়খ হোসাইন আহমদ নুরী। অনুষ্ঠানে সংবর্ধিতদের ক্রেস্ট প্রদান করা হয়। এতে মাদরাসার শিক্ষকবৃন্দ-অভিভাবক-ছাত্রসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  সংবর্ধিত ব্যক্তিরা মাদরাসার সার্বিক  উন্নয়নে আর্থিক অনুদানের ধারা অব্যাহত রাখার  ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com