শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান জিসান, সালমান মটর, দাস ও বাংলা মিউজিক সেন্টারকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২টি মোটর সাইকেল ও ২টি ক্যাসেটের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট একে এম সাইফুল আলম, মোহাম্মদ মেহেদী হাসান ও তানভীর হাসান রুমানের নেতৃত্বে হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে শহরে কালীবাড়ী এলাকায় অবস্থিত দাস মিউজিক সেন্টার ও বাংলা মিউজিক সেন্টারকে অবৈধ পর্নগ্রাফী বিক্রির অপরাধে প্রত্যেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে শহরের বানিজ্যিক এলাকায় অবস্থিত সালমান মটরস ও জিসান মটরকে রেজিষ্ট্রেশন ছাড়া মোটর সাইকেল বিক্রির অপরাধে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর থানার এসআই ইকবার বাহারের নেতৃত্বাধীন একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com