শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গে সাংবাদিক জগলুল চৌধুরী ও রাহাত চৌধুরী মৃত্যুতে শোক সভা

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হবিগঞ্জের কৃতি সন্তান জগলুল আহমেদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট সামসুল আলম চৌধুরী রাহাত এর আকস্মিক মৃত্যুতে বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউপি কমপ্লেক্সে মিলনায়তনে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার সকাল ৯টায় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ফ্রিল্যান্স সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইউনিকেয়ার চেয়ারপার্সন ও সাংবাদিক কামরুল হাসান কাজল, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, মখলিছুর রহমান, এমদাদুল হক, পলাশ ভট্টাচার্য্য, জামাল উদ্দিন আলফু, মনোয়ার হোসেন মনি, ইউডিসি উদ্যোক্তা মোঃ আনছার আলী প্রমূখ।
বক্তাগণ প্রথীতযশা সংবাদিক জগলুল আহমেদ চৌধুরী ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক উল্লেখ করে তার সততা, আন্তরিকতা ও স্পষ্টভাষিতার জন্য সবার কাছে ছিলেন সমাদৃত। অন্যদিকে রাহাত চৌধুরী হবিগঞ্জের সাংবাদিকদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব উল্লেখ করে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
শোক সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছাদিকুর রহমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com