শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয়

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। পিবিআই সূত্রে জানা যায়, (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পিবিআই, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এনআইডি ডাটাবেইজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
শনাক্ত হওয়া ব্যক্তির নাম মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পিবিআই। বর্তমানে মরদেহটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com