মক্কা বিজয়ের পর দয়ার নবী ঘোষণা করলো তোমরা যারা বিধর্মী অন্যদেশে চলে যাও, তখন ওরা সিদ্ধান্ত নিলেন এত জায়গা সম্পদ ফেলে আমরা না গিয়ে মুসলমান হয়ে গেলে মক্কায় থাকতে পারব? সেই ভাবনায় ওরা মুসলমান হয়। এখন ওরা ৯০% লোক মানুষের সাথে প্রতারণা করে অস্তিত্বের জানান দিচ্ছে। শুধু জামা কাপড়ে বুঝানো হচ্ছে ওরা ধার্মিক। আসলে মানবতা মানবিক চরিত্র নেই বললেই চলে। ১৯৯১ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে যাই। গিয়ে দেখতে পেলাম, তাদের আসলরূপ, ওরা ফায়দা আসিল করে শ্রমিকদেরকে টিস্যুর মত ছুঁড়ে ফেলে দেয়, অসহায় হয়ে যায় প্রবাসের শ্রমিকরা। কাজের টাকা না দিয়ে মিথ্যে মামলা দিয়ে শ্রমিকদেরকে বের করে দেয়। যাতে শ্রমিকরা লেবার কোটের আশ্রয় না নিতে পারে। প্রথম কফিলের ৪ বছর ছিলাম। পরে একজেট লাগিয়ে দেই। অন্য কফিলে গেলে একজেট চলে যায়। আড়াই হাজার রিয়াল ব্যয় করে অন্য এক কফিলে গিয়ে নিজস্ব টাকায় একটি দোকান খুলি। হঠাৎ কফিল মারা গেলে কফিলের ছেলেরা আমার দোকানটি নিয়ে যায় এবং গাড়ি থেকে দশ হাজার রিয়াল নিয়ে পালিয়ে গেছি বলে মিথ্যে মামলা দিয়ে দোকানটি আমার আত্মসাৎ করে। আমার নিয়মিত এক কাস্টমার পুলিশ অফিসার তিনি আমার দোকান সমন্ধে জানেন। তিনি আমাকে সাফ জানিয়ে দেন আমার দেশের মানুষের বিপক্ষে আমি যাব না। ৪ বছর পরে সরকার ঘোষণা করে যাদের কফিল মারা গেছে ওরা আকামা করতে পারবে। তখন বিশ হাজার রিয়াল খরচ করে নতুন আকামা করতে সক্ষম হই। আট বছর পরে উক্ত কফিল আমার সাড়ে বারো হাজার রিয়াল পাওনা টাকা না দিয়ে একজেট লাগিয়ে দেয়, আবার সাড়ে দশ হাজার রিয়াল খরচ করে অন্য কফিলে যায়। সেই কফিল আমাকে সাত বছর কাজ করিয়ে পনেরো হাজার রিয়াল দেবে বলে আমাকে আশ্বাস দেয়। পরে গোপনে আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে জেলে পাঠিয়ে দেয়। আট দিন পরে বাংলাদেশে পাঠায়। প্যান্টের পকেটে ৪৫/ রিয়াল ছিল। সেই রিয়াল ভাঙ্গিয়ে বাংলার ৮৪৫ টাকা হয়। রাত ২টায় বাংলাদেশ বিমান বন্দর ঢাকায় আসি, বিমান বন্দর থেকে পায়ে হেঁটে মতিঝিল আসি, বুকে সাহস আছে, আমি দৈনিক খবর ঢাকা পত্রিকায় প্রবাসী মক্কা প্রতিনিধি, ঢাকায় আমার ভয় কিসের। মতিঝিল থেকে ২০/ টাকা দিয়ে হবিগঞ্জ মর্ডান বাসে ৩শ টাকা দিয়ে মর্ডাণ বাসে উঠি। রাত দুইটায় হবিগঞ্জে পৌছাই। গভীর রাত বলে কোর্ট ষ্টেশন একটি হোটেলে যাই। ওরা এক রাতে ৬শ টাকা ভাড়া চায়। আমার দুঃখের কথা জানালে ওরা বলে তুমি সিনেমাহল চলে যাও দু’শত টাকা দিয়ে থাকতে পারবে, সিনেমাহল এসে খোঁজে রেজা হোটেলে দু’শত টাকা দিয়ে একটি সিট বুকিং করি, আর বলি আমি ক্লান্ত, দু’দিন ঘুম নেই আমার বাসা হবিগঞ্জে। আমি ঘুম থেকে উঠে সুস্থ্য হয়ে আমার বাসায় চলে যাব। আমি ঘুমালে ডাকবেন না। যোহর নামাজ আযান হলে আমি উঠব, হোটেল বয় বলল ঠিক আছে। তখন আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। সকাল সাড়ে ১১টায় ডিউটি রত ছেলেটি রুমের দরজায় নক করে। হঠাৎ জেগে উঠি ধমক দেই ডাকলেন কেন ? বলে রুম পরিষ্কার করতে হবে, তখন আমি ওয়াশ রুমে চলে যায়। এসে দেখি ছেলেটি রুম পরিষ্কার না করে চলে গেছে। আমি আবার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। যোহর নামাজের আজান হলে আমি জেগে উঠে যোহর নামাজ পরে নাস্তা আনব উদ্দেশ্য করে বালিশের নিচে রাখা ছোট একটি কাপড়ের মিনিব্যাগ, সেই ব্যাগে ৮৪৫ টাকা থেকে ২০০ টাকা রুম ভাড়া দিয়ে ৬৪৫ টাকা এবং স্বর্ণের ব্যাচলাইট রাখা টাকাসহ ব্যাগটি বালিশের নিচ থেকে নেই, জেদ্দা ইয়ারপোর্ট থেকে ৭৩ রিয়াল কাস্টম দিয়ে স্বর্ণের ব্যাচলাইটি সাথে আনি। যদি বিমান বন্দর রেখে দেয়, কাস্টম রিসিট আমার সাথে আনি। প্যান্টের ভিতরে বেল্ট ছিড়ে রেখেছিলাম স্বর্ণের ব্যাচলাইট সাদা স্বর্ণ আর লাল স্বর্ণ গুটি দিয়ে তৈরি চেইনটি ১২০০- রিয়াল দিয়ে ২০২৩ সালে কিনে সাথে রেখেছিলাম, যদি কোনো সময় বিপদে পরি কাজে লাগাতে পারব। ডিউটিরত হোটেল বয়কে গিয়ে আমি জিজ্ঞাসা করি আমার বালিশে নিচে থেকে ব্যাগটি কে নিয়েছে। ছেলেটি আমাকে দেখে গালাগালি শুরু করে দিল। তুই ধরা খেয়ে এসেছ আবার ব্যাগ হারিয়ে গেছে দাবি করছ, তখন আমি বলি হবিগঞ্জ শহরের লোক আমি হাওড় থেকে উঠে আসি নাই, এমন সময় ছেলেটি মোবাইলে কল দিয়ে কথা বলে, আমাকে বলে কথা বলতে, তখন আমি কথা বলি, সে বলে হোটেল মালিক তিনি আমার পাসপোর্ট চায় আইডি কার্ড চায় আমি জবাবে বলি আমি সৌদি থেকে ধরা পরে এসেছি। এত পরিচয় পত্র আমার কাছে নেই, দৈনিক সমাচার পত্রিকার মালিক আমাকে চিনে এবং দৈনিক খবর ঢাকা পত্রিকার মক্কা প্রতিনিধি কার্ড আমার কাছে রয়েছে। তখন তিনি আমাকে বলল, আপনি থাকেন আমি আছর নামাজের পরে এসে দেখব, আছর নামাজ পড়ে মালিক এসে আমার জবানবন্দি শুনে আশ্বাস দিলেন সিসি ক্যামারা দিয়ে বিষয়টি দেখবেন। আজ অনেক দিন পেরিয়ে গেলেও রেজা হোটেল কর্তৃপক্ষ আমার স্বর্ণের ব্যাচলাইটি উদ্ধারে ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। কোনো কুল কিনারা না পেয়ে আমি হতাশা ভোগছি।