বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে নজরুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। আশংকাজনক অবস্থায় নজরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের পারিবারিক সূত্র জানায়, বেগুনাই গ্রামের মুক্তার হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩০) এর দীর্ঘদিন ধরে একই গ্রামের সজীব, মাহফুজ ও রাজু গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় নজরুল টলি নিয়ে হাওরে ধান আনতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। তারা নজরুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এক পর্যায়ে তার শোর চিৎকার শোনে আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com