বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে। এ সময় ১ জনকে আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপি‘র একটি বিশেষ টহলদল গতকাল সন্ধ্যা ৭টার দিকে তেলিয়াপাড়া এলাকার ১৬ নং চা-বাগান নামক স্থানে অভিযান চালায়। এ সময় ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার ও শুভ পাইনকা (১৯) নামে এক যুনককে আটক করা হয়। আটক শুভ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ননি দাশ পাইনকার পুত্র। এছাড়াও সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে। একই দিন সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকার বাজারটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com