বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামী টিকটক প্রেমিক শিপন আহমেদ সেবুল’সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র শিপন আহমেদ সেবুল (২৭), একই গ্রামের সামসুদ্দিনের পুত্র আফজল হোসেন (২৬) এবং শান্তিগঞ্জ উপজেলার মীর্জাপুর গ্রামের নুরুল আমীনের পুত্র জোবায়ের হোসেন (২৩)। পুলিশ জানায়, হত্যাকান্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিল এবং বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করায় পুলিশ তাদের গ্রেফতারে হিমশিম খাচ্ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদের এর নেতৃত্বে একদল পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে রফিকুল ইসলাম চৌধুরী প্রবাসে (দুবাই) অবস্থান করছেন। ফলে তিনি বাড়িতে পুত্রবধূ তামান্না আক্তারের সঙ্গে বসবাস করতেন। গত ১৬ মার্চ সকালে নিজ বাড়ি থেকে ফেরদৌসীর হাত-পা বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ১৮ মার্চ পুত্রবধূ তামান্না আক্তার (২২)-কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।
প্রাথমিক জবানবন্দিতে জানা যায়, তামান্নার সঙ্গে সুনামগঞ্জের ছাতক থানার রাধানগর গ্রামের সাহেদ আলীর ছেলে গ্রেফতারকৃত শিপন আহমেদ সেবুল এর টিকটকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার রাতে ওই টিকটক প্রেমিক যুবকসহ আরও ২-৩ জন বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা চালায়। এ সময় শাশুড়ি ফেরদৌসী জেগে উঠলে তাকে হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে পুত্রবধূ, তার কথিত টিকটক প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com