বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রাম থেকে তছর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে তছর উদ্দিন (৭০) বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে বাড়ির লোকজন তার শব্দ না পেয়ে দরঝার ফাঁকে দেখতে পান ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রয়েছে। থানায় খবর দিলে এসআই সেলিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ছুরতহাল শেষে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেন। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিকালে জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এসআই সেলিম আহমদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারন জানা যায়নি। ওসি (তদন্ত) মোঃ দুলাল মিঞা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com