বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় তীব্র ডিজেল সংকটের কারণে বোরো ধান কাটার মৌসুমে হারভেস্টার মেশিন কার্যত অচল হয়ে পড়েছে। সময়মতো ধান কাটতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে যেসব কৃষক আধুনিক কৃষিযন্ত্রের ওপর নির্ভরশীল, তাদের ক্ষতির আশঙ্কা আরও বেশি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মাধবপুরের বিভিন্ন হাওর ও নিচু জমিতে ধান পেকে গেছে। এই সময়টিতে দ্রুত ধান কাটার জন্য হারভেস্টার মেশিন সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। কিন্তু বাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় এবং দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ মেশিনই এখন বন্ধ রয়েছে। ফলে কৃষকরা বাধ্য হয়ে আবার শ্রমিকনির্ভর পদ্ধতিতে ফিরে যাচ্ছেন, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। উপজেলার একাধিক কৃষক ছদ্মনামে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন।
শাহাজাহান পুর ইউনিয়নের রহিম উদ্দিন নামে এক কৃষক বলেন, “আমরা ভেবেছিলাম এবার মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ফেলবো। কিন্তু ডিজেলই পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যায়, দাম এত বেশি যে চালানোই কঠিন হয়ে গেছে। এখন শ্রমিক খুঁজতে গিয়ে দেখি, শ্রমিকের মজুরিও বেড়ে গেছে।”
আরেক কৃষক আমজাদ হোসেন বলেন, “ধান পেকে জমিতে পড়ে আছে। সময়মতো কাটতে না পারলে ঝড়ে বা বৃষ্টিতে সব নষ্ট হয়ে যেতে পারে। আগে হারভেস্টার থাকায় এই ভয়টা কম ছিল, কিন্তু এখন আবার সেই পুরনো সমস্যায় পড়েছি।”
হারভেস্টার মেশিন মালিকদের অবস্থাও খুব একটা ভাল নয়।
শাহেদ মিয়া নামে এক মেশিন মালিক জানান, “একটা মেশিন চালাতে দিনে প্রচুর ডিজেল লাগে। আগে সহজেই ডিজেল পাওয়া যেত, এখন ঘুরে ঘুরে খুঁজতে হয়। অনেক সময় পাম্পে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। ফলে মেশিন থাকলেও কাজ করতে পারছি না।” স্থানীয় বাজারগুলোতে ও ফিলিং ষ্টেশন ডিজেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় কৃষি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ডিজেল সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু ধান কাটা নয়, সেচ কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়বে। এতে সামগ্রিক উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার এক প্রবীণ কৃষক “মতিউর রহমান” বলেন, “এখন সময়মতো ধান কাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে ডিজেল নেই, অন্যদিকে শ্রমিক সংকট। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
কৃষি বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। তবে মাঠ পর্যায়ের কৃষকরা দ্রুত সমাধান চান। তাদের দাবি, ডিজেলের সরবরাহ স্বাভাবিক করা এবং কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। সমস্যা সমাধানে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল দিতে আমাদের নির্দেশনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com