রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার আরও ১ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দায়ের হওয়া গণধর্ষণ মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চরিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. সুমন মিয়া (২৬), শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি মামলার পলাতক আসামি ছিলেন।
র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী কুমিল্লার দেবীদ্বার এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শায়েস্তাগঞ্জের শৈলজুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এ সময় সুমন মিয়ার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ এপ্রিল রাতে সুমন মিয়া তাকে অলিপুর সিটি পার্ক এলাকায় নেওয়ার পথে সুরাবই নাপিতটিলা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় সুমন মিয়া সেখান থেকে পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা ভুক্তভোগীকে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র‌্যাব-৯ জানায়, ঘটনার পর থেকে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com