শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বৈষ্ণব তীর্থস্থান বিথঙ্গল বড় আখড়া খ্যাত ৩৬০ আখড়ার মহাপুরুষ শ্রীমৎ স্বামী শ্রী সুকুমার দাস মোহন্ত গোসাঁই এঁর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর নেতৃবৃন্দ।
গত ২৩ এপ্রিল গত বৃহস্পতিবার ভোর ৪টা ১২ মিনিটে তিনি পরলোক গমন করেন। তাঁর এই মহাপ্রয়াণে এক শোক বার্তায় জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আহমেদ চৌধুরী বলেন, শ্রী সুকুমার দাস মোহন্ত গোসাঁই ছিলেন একজন ত্যাগী আধ্যাত্মিক সাধক এবং অসাম্প্রদায়িক ও মানবিক চেতনার আলোকবর্তিকা। বিথঙ্গল বড় আখড়ার সুদীর্ঘ ঐতিহ্য রক্ষা এবং আর্তমানবতার সেবায় তাঁর অবদান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর প্রয়াণে কেবল বিথঙ্গল আখড়া নয়, বরং সমগ্র দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
নেতৃবৃন্দ প্রয়াত মহাপুরুষের দিব্যধাম প্রাপ্তি ও বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত ভক্ত-অনুরাগী ও বিথঙ্গল বড় আখড়া সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com