বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বহিরাগত দালালদের উপৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অভিযোগ রয়েছে, প্রায় ২২ জন দালাল প্রতিনিয়ত হাসপাতালে অবস্থান করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জানা যায়, জেলার প্রায় ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। কিন্তু চিকিৎসা নিতে এসে গ্রামাঞ্চল থেকে আসা অনেক সাধারণ রোগী দালালদের কাছে জিম্মি হয়ে পড়ছেন। দালালদের সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তাদের মাধ্যমে না গেলে অনেক সময় বাইরে থেকে ওষুধপত্র কেনাও সম্ভব হয় না বলে অভিযোগ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিনই বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। দালালদের খপ্পরে পড়ে অনেক রোগীকে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com