রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আমি নির্বাচিত হলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ৪ লেনে উন্নত করবো-জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ বলেছেন মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে কেউ যদি ভোট করতে চায় তা দন্ডীয় অপরাধ। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্তা করা হবে। আর যদি কেউ অর্থ বা কোন কিছু জিনিসের বিনিময়ে ভোটাদের প্রভাবিত ভোট নিতে চায় এটি দন্ডীয় অপরাধ। দুটি দিন আমাদেরকে পাহাড়া দিতে হবে। আমাদের ভোট কেউ যদি কিনতে আসে তাকে ধরে পুলিশের গাড়ী তুলে দিতে হবে। তিনি আরো যদি কেউ হেজাপ লাগিয়ে ভুল বুঝিয়ে আমাদের মায়েদের জান্নাতের রাস্তা দেখায় তাদেরকে ধরে পুলিশে দিতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। গতকাল রাত হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত নির্বাচনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-কোন প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেন। চারদিকে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জবাসী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবো। তিনি আরো বলেন-আমি নির্বাচিত হলেই হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক, হবিগঞ্জ থেকে লাখাই সড়কের বলভদ্র নদীর ব্রীজ ৪ লেনে উন্নত করা হবে। হবিগঞ্জ মেডিকেল কলেজ, কৃষিবিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে। উন্নয়ন মূলক সকল ধরণের কর্মসূচি নেওয়ার আমার পরিকল্পনা রয়েছে। হবিগঞ্জ জেলা সড়ক পরিবহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, মটর গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনুর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-মটর গ্রুপের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, সহ-সভাপতি সিরাজ উদ্দিন খান, সিলেট রোডের আহ্বায়ক হাজী জিতু মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, হবিগঞ্জ পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিব, মটর গ্রুপের সদস্য শ্যামল আহমেদ, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুর রহমান, শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আওয়াল, কার্যকরি সদস্য নুরুল আমিন লালন, মোহাম্মদ আলী, ফরিদ মিয়া, গাজীউর রহমান, রতন বর্মন, সাধারণ সদস্য কাজী সামছু মিয়া, জেলা অটো রিক্সা-অটোভ্যান শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া প্রমুখ। সভায় বক্তারা ১২ ফের্রুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com