শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বহিস্কারদেশ প্রত্যাহার পর সাবেক সভাপতি আব্দুল আজিজ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল এর সাথে সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সাবেক জেলা বিএনপির সহ–-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দীর্ঘদিন দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার অভিযোগে তারা বহিষ্কৃত হলেও সাম্প্রতিক সময়ে সংগঠনের প্রতি আনুগত্য প্রদর্শন, নেতাকর্মীদের সঙ্গে পুনরায় সম্পৃক্ততা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে কেন্দ্রীয় বিএনপি তাদের পুনর্বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর পেয়ে সৈয়দ মোঃ শাহজাহান ও আব্দুল আজিজ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, বিএনপির রাজনীতি তাদের বিশ্বাস ও চেতনার অংশ। পুনর্বহাল হওয়া তাদের জন্য একটি নতুন অনুপ্রেরণা, যা সামনে দলের জন্য আরও শক্তভাবে কাজ করতে সহায়তা করবে। এ সময় তারা হবিগঞ্জ-৪ (মাধবপুর-–চুনারুঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা বলেন, আসন্ন নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সলের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সংগঠনের ঐক্যই নির্বাচনী সাফল্যের মূল শক্তি বলে তারা মন্তব্য করেন। প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল তাদের পুনর্বহালকে স্বাগত জানিয়ে বলেন, অভিজ্ঞ নেতাদের ফিরে আসা সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং নেতাকর্মীদের মাঝে ইতিবাচক ধারা সৃষ্টি করবে। পুনর্বহালকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com