বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে এলাকার চিহ্নিত অপরাধী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুঘর এলাকার ডাকাত ফারুক মিয়া, উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের এরশাদ মিয়া, পুটিজুরী ইউনিয়নের মধ্যম ভবানীপুর এলাকার মোমেদ আলি ও তার ছেলে আল আমিন মিয়া, তিতারকোনা গ্রামের আফজল মিয়া, স্বস্তিপুর এলাকার নাছির মিয়া। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।