সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে এনসিপির নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬১ বা পড়া হয়েছে

এটিএম সালাম- নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাউসি ছনকান্দি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় প্রভাশালী ও মার্ডার মামলার আসামীরা এনসিপির নেতা জালাল মিয়ার বসত বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর ও ঘরে আগুন লাগানোর ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১ মার্চ দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকায় বাউসি ছনকান্দি গ্রামে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের বাউশি গ্রামের আনু মিয়ার পুত্র এনসিপির নেতা মোঃ জালাল মিয়ার বসত বাড়িতে পুর্ব শক্রতার জের ধরে গত (১লা মার্চ) দিবাগত-রাত সাড়ে ৩টার দিকে মাদক সম্রাট ও মার্ডার মামলার আসামী একই গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আবেদ আলী, আমীর উদ্দিন (২৫), কালা মিয়া (৪৫), সত্তার মিয়া(৫০), মুক্তার মিয়া (২৭), সালাম মিয়া (৪৫) গংদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এনসিপি নেতা জালালকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত হামলা চালায় ও গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা একটি গাভী এবং হাস, মুরগী নিয়ে পালিয়ে যায়। তাছাড়া ঘরের ভিতর থাকা তিন ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এই বিষয়ে এনসিপির নেতা জালাল মিয়া ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত বছর আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আজমান মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সংঘর্ষ হয়। এসময় আজমান মিয়া গংরা জালাল মিয়ার চাচাতো ভাই মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে তারা মিয়া (৬০) কে কুপিয়ে রক্তাক্ত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়া উক্ত ব্যক্তিরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার বিভিন্ন অভিযোগ ও উঠেছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ এনসিপি নেতা জালাল মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com