বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জ পিডিবির অফিসে রহস্যজনক চুরি সংগঠিত

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলীর কার্যালায়ে রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের সিনেমা হল এলাকায় বিপিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে একদল পুলিশ। জানা যায়, নির্বাহী প্রকৌশলীর কার্যালায়ে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত প্রধান কলাপসেবল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে নৈশ্য প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ অফিসের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তছনছ করে। এক পর্যায়ে তারা সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক ও গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে নৈশ্য প্রহরী কাজী আব্দুল মুমিন জানান, মুখোশ পরিহিত ৩ জন ছিল। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্রসস্ত্র। তারা তার কাছে বার বার জানতে চায় টাকা কোথায় রাখা হয়েছে। পরে তারা অফিসের কিছু মালামাল নিয়ে চলে যায়। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, অফিসে কোন টাকা না থাকায় তারা নিতে পারেনি। তবে তারা সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com